ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন – অর্থ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৩৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ব্যাংকের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংক চলতো সরকারি নির্দেশে আদেশে।
যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। এখন কিন্তু সেটা নাই। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুদক নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আগের সরকারের আমলেও প্রশ্ন উঠেছে দুদক রাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবসার হচ্ছে কি না? এনবিআরে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রথমত আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেব না। সেটা তাদের আলাদাভাবে জিজ্ঞেস করবেন। এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফেয়ার করে না, সেটা আপনারা লক্ষ্য করবেন।
সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দুদক দেখবে, যদি কোনো ইস্যু থাকে। আপনারা ভাবতে পারেন এ সময় শুরু করল কেন? শুধু এনবিআর না, আমার কাছে দুনিয়ার লোক আসছে, আমার একাউন্ট বন্ধ হয়ে গেছে, কতো কিছু। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকে আপনি দেখেছেন অর্থ মন্ত্রণালয় থেকে করতে। আমার সময়ে পারে নাই, কারণ আমি তখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম। তারপর বাংলাদেশ ব্যাংক চলতো সরকারি নির্দেশে আদেশে। একই সাথে যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। সরি টু সে, তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। এখন কিন্তু সেটা নাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন – অর্থ উপদেষ্টা

আপডেট সময় :