ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

গোমস্তাপুরে ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন এমপির

‎গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকায় ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান। ‎
গত ‎বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছহাবুর রহমান, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর জামায়াতের আমীর মনিরুজ্জামান ডাবলু,রহনপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক সৈয়দ আবদুল মুকিত আপেলসহ জনপ্রতিনিধি, জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার সাধারণ মানুষ।
‎‎উদ্বোধনকৃত উন্নয়ন কাজগুলোর মধ্যে রয়েছে— জালিবাগান থেকে কাঁঠাল মোড় পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর ইউনিয়নের ধুলাউড়ি এলপিজি পাম্প থেকে গোরস্থান পর্যন্ত রাস্তা সোলিং করণ, বহিপাড়া ডাইংপাড়া মোড় থেকে হিরুপাড়া রেলক্রসিং পর্যন্ত কারপেটিং রাস্তা নির্মাণ, রহনপুর জনকল্যাণ মোড় থেকে খাড়ি পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ এবং নুনগোলা বাসস্ট্যান্ড (রংধনু হল) থেকে নতুন ঢাকা বাসস্ট্যান্ড পর্যন্ত ও ঢুলিপাড়া চুটুর মিল থেকে পূনর্ভবা নদী পর্যন্ত ভায়া নুনগোলা বাসস্ট্যান্ড হয়ে ড্রেন নির্মাণ।‎
‎উদ্বোধনকালে এমপি মিজানুর রহমান বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর এলাকাকে আরও আধুনিক ও বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করা হবে।‎
‎তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছে। এসব উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচল ও জীবনযাত্রা আরও সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গোমস্তাপুরে ৫টি উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করলেন এমপির

আপডেট সময় :