গোয়ালন্দ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, অবৈধ বালু মহলে জানমালের ক্ষতি, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিরাপত্তা জোরদার, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, অবৈধ ড্রেজিং ও বালু-মাটি কাটা সম্পূর্ণ বন্ধ, মহাসড়কে মাটি পরিবহন নিয়ন্ত্রণ এবং মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণ
বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুমিনুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম,সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অদক্ষ (ভারপ্রাপ্ত) মো. নজির হোসেন মোল্লাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার পাশাপাশি রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা বিষয়ে অবহিত করেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মোবাইলকোর্ট চলমান রয়েছে বলে তিনি জানান।



















