ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

গৌরীপুরে বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ বিএনপির

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সঙ্গে নেত্রকোণা জেলার যোগাযোগের ক্ষেত্রে গৌরীপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক পাকা সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। ১০ কি: মি: পাকা সড়কটির শ্যামগঞ্জ বাজার এলাকা থেকে প্রায় ৪ কি: মি: বেহাল অবস্থা। বর্ষাকালে বৃষ্টির পানিতে রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে জনগন। তাই জনগনের দুর্ভোগ লাগবের জন্য স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে সড়কটির খানা-খন্দ মেরামতের উদ্যোগ নিয়েছেন উপজেলার মইলাকান্দা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এই কাজের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। এতে অংশগ্রহণ করেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতা-কর্মীগন।
আহাম্মদ তাইবুর রহমান হিরন বলেন ” জনগুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কটি টেকসই উন্নয়নে কোন পদক্ষেপ নেই। বেহাল সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা। তাই জনগনের দুর্ভোগ লাগবে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমরা নিজস্ব অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গৌরীপুরে বেহাল সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ বিএনপির

আপডেট সময় :