ঘাটাইলে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ৪১৯ বার পড়া হয়েছে
দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি:প্রানী সম্পদে হবে উন্নতব এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে সারা দেশের ন্যায় প্রানী সম্পদ সপ্তাহ ও প্রানী সমদ প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ৩০টি স্টলে প্রানীজ তৈরী বিভিন্ন খাবার,প্রনীদের মেলা মেলা,শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বুধবার(২৬নভেম্বর)দিনব্যাপী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, প্রানী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয় আয়োজিত,উপজেলা প্রানী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে ভেটেরিনারি সার্জন (ভিএস) জাফরুল হাসান রিপনের সঞ্চালনায়, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ বাহাউদ্দীন সরোয়ার রিজভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যো উপস্থিত ছিলেন প্রানী অধিদপ্তরের সাবেক পরিচালক মোঃ আক্তারুজ্জামান উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মমতাজ বেগমসহ আরো অনেকে।













