ঢাকা ১১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৬৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের সঙ্গে পুলিশ ও সরকার দলীয় লোকজনের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. শহীদ (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নগরীর পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত শহীদ পেশায় মুদি দোকানি। এর আগে রাত ৮টার দিকে বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয় এই ব্যক্তি।

শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলার ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। এ সময় পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীরাও সেখানে অবস্থান নেন। ত্রিমুখী সংঘর্ষ চলাকালে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ-অভিযান) আব্দুল মান্নান মিয়া জানান, নগরীর বহদ্দারহাটে গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বহদ্দারহাটে পুলিশ কোনও গুলি ছোড়েনি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে এবং লাঠিচার্জ করেছে। সে কীভাবে মারা গেলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চট্টগ্রামে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

আপডেট সময় :