চোখের আলো ফিরে পেতে মিজুর দরকার ৫০ হাজার টাকা
- আপডেট সময় : ৭০ বার পড়া হয়েছে
৫০ হাজার টাকা। এ টাকা অনেকের কাছে ১ দিন বা এক বেলার খরচ। আবার কারো কাছে এই ৫০ হাজার টাকাই পাহাড় সমান। আর মাত্র ৫০ হাজার টাকা হলেই হয়তো আলো ফিরে পেতে পারে বাবা হারা অসহায় মিজু।
মিজুর বাবা নেই। মিজু তার বাবাকে হারানোর পর হারিয়েছে দু’চোখের এক চোখ। এক চোখ দিয়ে চলতে পারছিল মিজু। কিন্তু হঠাৎ নিভে যায় অন্য চোখের সব আলোটুকু। এমন পরিস্থিতিতে ঢাকায় বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করান মিজু। নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে করেন কয়েকটি অপারেশনও। কিন্তু কোন কিছুতেই কোন কাজ হয় না।
সর্বশেষ ঢাকায় ডাক্তার জানান, মিজুর চোখের চিকিৎসা আর বাংলাদেশে নেই। দ্রুত যেতে হবে ভারতে। ডাক্তারের এ কথার পর মানুষের সাহায্য নিয়ে দ্রুত মিজু চলে যায় ভারতে। এরপর ভারতের দিশাআই হাসপাতালে (২২ অক্টোবর ২০২৪) ডাক্তার সৌভিক দান করেন মিজুর ব্যায়বহুল অপারেশন। অপারেশন শেষে ডাক্তার বলেন, যদি কোন রকমেও একটু আলো চোখে ফেরে তবে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে মিজু। আল্লাহর রহমতে মিজু এখন একটু একটু দেখতে পায়। ডাক্তারের কথামত চলতি (নভেম্বর ২০২৫ মাসের) ২৩ তারিখের মধ্যে দৃষ্টিশক্তি ফিরে পেতে মিজুকে যেতে হবে ভারতে। আর ভারতে গিয়ে চিকিৎসা করাতে প্রয়োজন হবে ৫০ হাজার টাকার। ইতিমধ্যে ভারতের ভিসাও হাতে পেয়েছে মিজু। করে ফেলেছেন ভারতে যাওয়ার ট্রেনের টিকিটও। কিন্তু তার যোগাড় হয়েছে মাত্র: ২০৪৪ টাকা!
ছেলের দৃষ্টিশক্তি ফেরাতে পাগলের মত মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন মিজুর মা দুলালী বেগম। ছেলের চিন্তায় তিনি ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন। মিজুর মা এ প্রতিবেদককে বলেন আমার বয়স হয়েছে কখন মরি যাই ঠিক নাই। আমি মরে গেলে ছেলেটা কিভাবে বাঁচবে? সে তে চোখে দেখে না। তাই তিনি সকলের কাছে সাহায্য চেয়েছেন।
মিজুর বাড়ি কুড়িগ্রাম সদরের যতিনের হাট রেললাইন এলাকায়।
মিজুর সাথে কথা হলে মিজু বলেন, অপারেশনের পরে মোটামুটি ভালই দেখতে পাচ্ছে সে। তার ভয় চলতি মাসে দৃষ্টিশক্তি ফেরাতে অপারেশনের জন্য যেতে না পারলে আর কোন আশা থাকবে না তার। হয়তো পুরোপুরি অন্ধ হয়ে যাবে সে। মিজু বলেন, চিকিৎসার যদি বন্ধ হয় হয়তো মরে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। তিনি সমাজের সকলের কাছে দু হাত পেতে সাহায্যের আবেদন জানিয়েছেন। মিজুর পাশে দাঁড়াতে মিজুর মায়ের ব্যাংক একাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২২৪৫৭৪৮২৮, দুলালী বেগম। ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লি: (এজেন্ট ব্যাংকিং), কুড়িগ্রাম। এছাড়া মিজুর নিজস্ব মোবাইল: ০১৭৯৮৭৮৮৭৪৪ (বিকাশ, নগদ)।




















