ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

জামালপুরের মেলান্দহে ওজনে কমদেয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি
  • আপডেট সময় : ৮০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও উপজেলা প্রশাসন। এসময় ওজনে কম দেয়ায় অভিযোগে ৪টি মামলায় ৪ হাজার ৫শ’ টাকা জরিমান করা হয়।
গতকাল বুধবার (১১ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সুত্রে জানা যায়, জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ ও ‘বিএসটিআই আইন—২০১৮’ অনুযায়ী একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ওজন যন্ত্র ব্যবহার করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন—২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মেলান্দহ বাজারে মাধবী জুয়েলার্সকে দুই হাজার, জাহাঙ্গীর গোস্তের দোকান এক হাজার, আসাদের গোস্তের দোকান এক হাজার, আবু সামা ফলের দোকান—কে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চরপালিশায় মেসার্স ইসলাম পেট্রোলিয়াম—এ ডিজেল ও অকটেন পরিমাপে সঠিক থাকায় আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ভেরিফিকেশনের আবেদনের প্রেক্ষিতে অতিদ্রুত সংশ্লিষ্ট কর্মকর্তাকে সহযোগিতা করার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জামালপুরের মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জ্যোতি। পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস ময়মনসিংহ— এর কর্মকর্তা প্রকৌ. মেহের আপফান, পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌ. শাওন কুমার ধর আবির, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ময়মনসিংহ অফিসের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরের মেলান্দহে ওজনে কমদেয়ায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় :