ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

জি কে গউছকে নবীগঞ্জ পৌর যুবদলের অভিনন্দন

​নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় নবীগঞ্জ পৌর যুবদলের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। এক অভিনন্দন বার্তায় নবীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া এই শুভেচ্ছা জানান।
​অভিনন্দন বার্তায় মোঃ আলমগীর মিয়া বলেন, আলহাজ্ব জি কে গউছ রাজপথের একজন লড়াকু সৈনিক এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থার এক অনন্য প্রতীক। তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তিতে নবীগঞ্জ পৌর যুবদল অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তিনি বিশ্বাস করেন, জি কে গউছের বলিষ্ঠ ও আপোষহীন নেতৃত্বে জাতীয় সংসদে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম আরও বেগবান হবে এবং দল ও দেশ এক নতুন উচ্চতায় পৌঁছাবে।
​বিবৃতিতে মোঃ আলমগীর মিয়া আলহাজ্ব জি কে গউছের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং সংসদ সদস্য ও হুইপ হিসেবে তার আগামী দিনের সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জি কে গউছকে নবীগঞ্জ পৌর যুবদলের অভিনন্দন

আপডেট সময় :