ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান

রিপন সারওয়ার, মুক্তাগাছা (ময়মনসিংহ)
  • আপডেট সময় : ৩০৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই পুনর্জাগরণ ২০২৫’ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১০টায় এই কর্মসূচির উদ্বোধন করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আতিকুল ইসলাম।
মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে শহরের রাস্তা, বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ শহরের জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা পরিষ্কার এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহমেদ আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সুকোমল রায়, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোহাম্মদ সাদেক মিয়া, কনজারভেন্সি ইন্সপেক্টর মোঃ শামীম কবীর, বাজার পরিদর্শক কামরুজ্জামান কামাল এবং হিসাব রক্ষক মোহাম্মদ সাইদুর রহমান খানসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, পরিচ্ছন্ন মুক্তাগাছা শহর গড়তে সকলকে সচেতন হতে হবে। এটি শুধু প্রশাসনের একার কাজ নয় বরং নাগরিকদেরও দায়িত্ব রয়েছে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্যসম্মত শহর গঠনে ভূমিকা রাখার।
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে শহরের প্রতিটি ওয়ার্ডে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে মুক্তাগাছায় পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় :