ঝিনাইদহে পুলিশের মতবিনিময় সভা
- আপডেট সময় : ৩৮ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করার লক্ষ্যে ঝিনাইদহে হাইওয়ে পুলিশের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১১ মার্চ) বিকাল টায় ৫ ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার হাইওয়ে থানায় এই সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ, খুলনা রিজিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের (ঢাকা) অতিরিক্ত ডিআইজি (অপারেশনস-দক্ষিণ) সরকার মোহাম্মদ কায়সার, বিপিএম।
খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ জাকারিয়া-র সভাপতিত্বে সভায় মহাসড়কের শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা রোধে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সার বলেন, “আসন্ন ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। মহাসড়কে কোনো প্রকার চাঁদাবাজি বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”
অনুষ্ঠানে খুলনা রিজিয়নের হাইওয়ে পুলিশের এএসপি ফখরুল আলম, স্থানীয় বারবাজার হাইওয়ে থানার ওসি আলমগীর কবীর, কালীগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি আলহাজ ফরহাদ উদ্দিন আহমেদ, মোটর শ্রমিক উনাদের নেতা মাসুদ রানা, ফিরোজ আহমেদসহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















