ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

টেকনাফে অস্ত্র ও মাদকসহ পাচারকারী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গোলাবারুদ ও ভয়াল মাদক ক্রিস্টাল মেথ (আইস)সহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ-উখিয়া সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে জাদিমুড়া বাজারগামী একটি অটোরিকশায় মাদক পরিবহন করা হচ্ছে বলে খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশনায় লেদা ও মুছনী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ইফতারের পরপরই সন্দেহভাজন অটোরিকশাটি লেদা বাজার অতিক্রম করলে বিজিবির মোটরসাইকেল টহল দল সেটিকে অনুসরণ করে এবং মুছনী বাজারে অবস্থানরত অভিযানিক দলকে সতর্ক করে। পরে অটোরিকশাটি মুছনী বাজার এলাকায় পৌঁছালে বিজিবি সদস্যরা সেটির গতিরোধ করে তল্লাশি চালায়।তল্লাশির একপর্যায়ে অটোরিকশায় থাকা একটি ব্যাগ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৯ রাউন্ড গুলি এবং অপর একটি প্যাকেট থেকে প্রায় ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ সময় অটোরিকশা চালককে আটক করা হয়।
বিজিবি জানায়, তাৎক্ষণিক ও কৌশলগত অভিযানের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের একটি বড় চেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে, যা তাদের পেশাদারিত্বের পরিচয় বহন করে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টেকনাফে অস্ত্র ও মাদকসহ পাচারকারী আটক

আপডেট সময় :