ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে : মির্জা ফখরুল

নুরে আলম শাহ, ঠাকুরগাঁও
  • আপডেট সময় : ৭৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, ২০২৭ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।
গতকাল শনিবার দুপুরে জেলা কালেক্টরেট হলরুম চত্বরে জেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এ সময় মির্জা ফকরুল আরো জানান,জেলার উন্নয়নের জন্য কৃষি, শিল্প, রাস্তাঘাট, পৌরসভা, হাসপাতাল সহ সকল সমস্যা শুনে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডের কার্যক্রমও এগিয়ে নেয়া হচ্ছে।
উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিএনপি কোন কার্যকরী পদক্ষেপ নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য দুদক আছে। আমরা দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি, দেবোও না। তবে আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে ভবিষ্যতের দিকে দেখা উচিত কিভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, সেই বিষয়গুলো আমাদের নজর দেওয়া উচিত।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা সভাপতিত্বের এসময় সকল সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে : মির্জা ফখরুল

আপডেট সময় :