ডামুড্যায় ইজি বাইক ও নসিমনের সংঘর্ষে নিহত ১
- আপডেট সময় : ৬০ বার পড়া হয়েছে
ডামুড্যার চর শিধলকুড়া এলাকায় নসিমন ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে হানিফ দেওয়ান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
গত রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ দেওয়ান ভেদরগঞ্জের ফেরাঙিকান্দি এলাকার মতি দেওয়ানের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে। আহতরা হলেন, ইব্রাহিম (২৫), আল আমিন (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ থেকে সকালে মালামাল নিয়ে নছিমন নিয়ে নাগেরপাড়া যায় হানিফ। আসার পথে চর শিধলকুড়া এলাকায় নসিমনের স্টাডিং ভেঙে সামনে থাকা ইজি বাইকের উপর আছরে পড়ে নসিমন টি। ঘটনাস্থলে মারা যায় নসিমন চালক। অটো থাকা চালক ও যাত্রী আহত হন তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখান থেকে আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শী নাজির মিয়া বলেন, শিধলকুড়ার ডাক্তার বাড়ির দিক থেকে আসা নসিমন হঠাৎ করেই স্টারিং ভেঙে যায়। পরে সামনে থাকা অটো বাইকে উপরে গিয়ে পড়ে। সেখানে অটো ড্রাইভার ও যাত্রী আহত হয়। কিন্তু নসিমনের ড্রাইভার নছিমনের নিচে পড়ে যাওয়ায় তাকে উদ্ধার করতে একটু দেরি হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।
ডামুড্যা থানা অফিসার ইনচার্জ রবিউল হক বলেন ঘটনার শোনার সাথে সাথেই আমাদের টিম হাসপাতালে আসে। লাশের সুরতহাল করা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















