সংবাদ শিরোনাম ::
ডামুড্যায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ১১০ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৮ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বেগম সেতু র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সী,দিরিদ্রো বিমোচন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী,ডামুড্যা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ নান্নু মৃধা, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান,ডামুড্যা থানার এসআই রিপন রহমান । এসময় উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্কুলের মেয়ে শিক্ষার্থীগন।













