ডামুড্যায় পূর্ব শত্রুতার জেরে ধরে ৬ বিএনপি সমর্থককে কুপিয়ে জখম
- আপডেট সময় : ২৭ বার পড়া হয়েছে
শরীয়তপুরের ডামুড্যায় পূর্বের বিরোধ মিমাংসা করার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ৬ সমর্থক কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ ছাত্রলীগ নেতা শাওনের বিরুদ্ধে।
এই ঘটনায় মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২), মহাসিন সরদার (২৯) আহত হন। তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
স্থানীয়, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছে। ঈদ আসলে ই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। তবে ৫ ই আগস্টের পর থেকে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক সম্পাদক
শাওন ও তার দলের লোকজন এলাকা ছাড়া ছিল। এই ঈদে দেশে আসেন তারা। দেশে এসে পূর্ব শত্রুতা মিমাংসার জন্য কথা বলেন প্রতিপক্ষ মালেক খানের সাথে। সেই ভাবে ই আজ মিমাংসা দিন থাকায় মালেক সহ কয়েকজন যান শাওনের বাড়িতে। কিছু বুজে উঠার আগে ই শাওন, রিফাত সহ বেশ কয়েকজন তাদের উপর হামলা করে। তাদের কে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভের স্থানীয়রা দেখতে পেয়ে। তারা দ্রুত ৯৯৯ ফোন দিলে ডামুড্যা থানার পুলিশ এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হক বলেন, আমরা ৯৯৯ এর মাধ্যমে খবর পাই ধানকাঠি ৯ নং ওয়ার্ডে মারামারি হচ্ছে। আমরা তাৎক্ষণিক আমাদের একটি টিম এখানে পাঠাই। এখানে আসার আগেই শাওন ও তার লোকজন পার্শ্ববর্তী বাড়ির প্রতিপক্ষকে কুপিয়েছে। পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদেরকে হাসপাতালে পাঠিয়েছে। বিক্ষুব্ধ জনতা শাওনের বাড়িতে আগুন ধরায় ও আরেকজন রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। আমরা দুজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। আরও তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অতিরিক্ত পুলিশ মতোন রয়েছে এলাকায়।
এ খটনায় স্থানীয়রা শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও রিফাতের বাড়ি ভাংচুর করে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া সেনাবাহিনী একটি টিম ওই এলাকায় রয়েছে।


















