ডামুড্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ৬১ বার পড়া হয়েছে
রমজান মাসে দ্রব্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য শরীয়তপুরের ডামুড্যায় ৩ ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার ডামুড্যা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শরীয়তপুর জেলা সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এর নেতৃত্বে জেলার বিশেষ টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করেন।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য তালিকা,মেয়াদ উত্তীর্ণ পণ্য যাচাই করা হয়, ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথ রয়েছে কিনা তা দেখা হয়। ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের নিদের্শ প্রদান করা হয়। অভিযানে ভোক্তা অধিকার আইনের ৪২ ধারায় ৩ টি প্রতিষ্ঠানকে ৬৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর আলেয়া বেগম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আবু সাঈদ এবং ডামুড্যা থানা পুলিশের একটি টিম।
জান্নাতুল ফেরদাউস জানান ভোক্তাদের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



















