ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ডিমলায় অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলায় অটোবাইকের ধাক্কায় সাদিয়া আক্তার (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট সংলগ্ন উত্তরের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই গ্রামের জোনাকু মামুদের ছেলে অটোবাইক চালক সিদ্দিক আলী (৩০) যাত্রী নিয়ে ঠাকুরগঞ্জ থেকে ডিমলা সদরের দিকে আসছিলেন। পথিমধ্যে ডাঙ্গারহাট এলাকার উত্তরের মোড়ে পৌঁছালে বালাপাড়া ইউনিয়নের বাসিন্দা সাদ্দাম হোসেনের সাত বছরের মেয়ে সাদিয়া আক্তার রাস্তা পারাপারের সময় অটোবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এ সময় শিশুটি অটোবাইকের চাকার নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর অটোবাইক চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, অটোবাইকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, নিহত সাদিয়া আক্তারের মরদেহ পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফনের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় অটোবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট সময় :