ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“ আজকের পদক্ষেপ , আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া একটি দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়লে দেশ আরও এগিয়ে যাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) পরিতোষ চন্দ্র রায়, প্রভাষক ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপজেলা বিএনপি নেতা, অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান, বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ডিমলা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, নয়নুজ্জামান নয়ন এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা মজিবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে সমাজে বৈষম্য কমবে এবং দেশের উন্নয়ন আরও গতিশীল হবে। নারীর অধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, নারী সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা

আপডেট সময় :