ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::

ডিমলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চরাঞ্চলের কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১০ টায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এ সময় তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জীবনমান উন্নয়ন সম্ভব। চরাঞ্চলের কৃষকদের জন্য এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মীর হাসান আল বান্না।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার, জেলা বিএনপির সদস্য ও স্থানীয় নেতা মোঃ গোলাম রাব্বানী প্রধান,ডিমলা উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, মাওলানা রুকুনুজ্জামান বকুল এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মায়েন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে চরাঞ্চলের ৯টি গ্রুপের ২৭০ জন কৃষকের মাঝে সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রতি গ্রুপকে টি এল,এল পি সেট ও ৩শ মিটার করে পাইপ ও অত্যাধুনিক পানি সেচ যন্ত্রপাতি বিতরণ করা হয়। কৃষকরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ডিমলায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

আপডেট সময় :