ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

তাড়াশে ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ৯৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের তাড়াশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোভ্যান চালক ও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোব) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
এঘটনায় নিহতরা হলেন- তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মো. হাইফোত হোসেন।
পুলিশ জানায়, সকালে একটি গরু বোঝায় ভটভটি গাড়ি নওঁগা হাটের দিকে যাবার পথে বেপরোয়া গতিতে অটোভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানের চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি জিয়াউর রহমান মুঠোফোনে বলেন, ব্রিজের কাছে পৌঁছানো মাত্রই ভটভটি গাড়িটি ব্রেক ফেইল করে অটোভ্যানকে চাপা দেয়। এতে মোট চারজন আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুজন চিকিৎসাধীন আছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তাড়াশে ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ২

আপডেট সময় :