ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

রমজানে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন

তিন প্যানেলে ভাগাভাগি বিজয়

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ৪৮ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে সভাপতি পদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিএনপিপন্থী, জামায়াতে ইসলামী সমর্থিত এবং আওয়ামী লীগপন্থী প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সমিতির ইতিহাসে এবারই প্রথম রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হলো।
গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়া—এ দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘোষিত ফলাফলে বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুল মন্নান। সহ-সভাপতি পদে মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে শওকত ওসমান এবং সদস্য পদে আজিজুল করিমসহ মোট ৪ জন বিজয়ী হয়েছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ মোট ৬ জন নির্বাচিত হয়েছেন। এ প্যানেল থেকে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল বারী, সাধারণ সম্পাদক পদে মো. আখতার আহমদ হেলালী, সহ-সাধারণ সম্পাদক (সার্বিক) পদে জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে শাহজালাল চৌধুরী ও নেজামুল হক এবং সদস্য পদে এস এম জসিম বিজয়ী হয়েছেন।
সবচেয়ে বেশি পদে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল। এ প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য পদে জিয়াউদ্দিন আহমেদ ও ইকবালুর রশিদ আমিন এবং সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিনসহ মোট ৭ জন বিজয়ী হয়েছেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে এই প্রথম রমজান মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইনজীবী মহলে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে পদ বণ্টনের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠনের চিত্র ফুটে উঠেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রমজানে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন

তিন প্যানেলে ভাগাভাগি বিজয়

আপডেট সময় :