ত্রিশালে আল-হেরা মডেল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- আপডেট সময় : ৮৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে আল-হেরা মডেল স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষে স্কুল শিক্ষার পাশাপাশি ৪৪ জন শিক্ষার্থীদের মাঝে কোরআন সবক প্রদান এবং ৩য় সাময়িক পরিক্ষার পুরস্কার বিতরণ ও ৫ম শ্রেণি শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার ত্রিশাল পৌরসভার ভাটিপড়ায় ত্রিশাল আল-হেরা মডেল স্কুলের মাঠে এ উপলেক্ষ আলোচনা সভায় আল- হেরা মডেল স্কুল (মাধ্যমিক শাখার) প্রধান শিক্ষক সজিবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, হাবিবা সুলতানা।
সাংবাদিক আহসান হাবিবের সঞ্চালনায় ও সহ-সভাপতি প্রধান শিক্ষক ( কেজি শাখার) আল-হেরা মডেল স্কুলের মাওলানা রাশেদ আহম্মদের তত্ত্বাবধানে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক প্রিন্সিপাল, মোহাম্মদপুর সানাউল্লাহ আলিম মাদ্রাসার মাওলানা আব্দুল রহমান, সহকারী প্রধান শিক্ষক, জয়দা উচ্চ বিদ্যালয়ের মোঃ আব্দুল সালাম, সহকারী প্রকৌশলী (ইন্সটুমেন্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, মিজানুর রহমান, প্রধান শিক্ষক, নওধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ সিদ্দিক মিয়া, সাবেক কাউন্সিলর, ৫নং ওয়ার্ড ত্রিশাল পৌরসভার মোঃ রুহুল আমীন, বিশিষ্ট ব্যবসায়ী, মোঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী, আশরাফুল ইসলাম চাকুরীজীবি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
এ সময় শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত ও ইসলামিক সঙ্গীত প্রতিযোগিতাসহ ৩য় সাময়িকী পরিক্ষায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


















