ত্রিশালে ডাবল জিরো বইয়ের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে সব্যসাচী লেখক এস এম মাসুদ রানা’র কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ডাবল জিরো বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাবল জিরো বইটির মোড়ক উন্মোচন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ত্রিশাল প্রেসক্লাবের সদস্য ফারুক আহমেদ, সাংবাদিক নুরুল ইসলাম, সাংবাদিক আহসান হাবীব, সাংবাদিক ফরহাদ, সাংবাদিক আবদুল্লাহ আল ফাহাদ, সাংবাদিক রাকিবুল হাসান সুমন, সাংবাদিক শাহীনুর রহমান প্রমুখ।
এসময় লেখক এস এম মাসুদ রানা বলেন, আমার সৃজনশীল সাহিত্য কর্ম কিশোর গ্যাং থ্রিলার উপন্যাস ‘ডাবল জিরো’ উপন্যাসটি বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা নিয়ে লেখা। এটি অমর একুশে গ্রন্থ মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ঐকতান প্রকাশন এর ২১১ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। আমি আশাকরি বরাবরে মতো পাঠক আমার লেখা গ্রহণ করবেন।




















