ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

দিনের পর দিন শ্রম দিয়েও ঈদ মৌসুমে বকেয়া বেতনের দাবিতে রাস্তায়!

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪১৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন।

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনের পর দিন শ্রম দিয়েও ঈদ মৌসুমে বকেয়া বেতনের দাবিতে রাস্তায় নেমেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা।

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এখন অনেক পোশাক কারখানায় কর্মীদের বে নের অনিশ্চয়তা। অনেক কারখানার কর্মীরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন।

অথচ ঈদের আগেই শ্রমিকদের বেতন পরিশোধের কথা ছিলো। তা যখন অনিশ্চতায়, তখনই পথে নামা ছাড়া তাদের উপায় কি?

জানা গিয়েছে, গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় বকেয়া পাওনার দাবিতে কেয়া নিট কম্পোজিট পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ করছেন। প্রতিষ্ঠানটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কর্মরত।

কোনাবাড়ী থানা পুলিশ জানায়, বকেয়ার দাবিতে শ্রমিকরা সড়কে বিক্ষোভ দেখাচ্ছে। সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা থেকে তারা কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।

কেয়া নিট কম্পোজিট লিমিটেডের আন্দোলনরত শ্রমিকদের দাবি, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন। বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস আজ কাল দিচ্ছি বলেও পরিশোধ করা হচ্ছে না। বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেওয়া পর্যন্ত শ্রমিকরা আন্দোনে থাকবেন।

প্রতিষ্ঠানটির প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া মতে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া। তাদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

গাজীপুর শিল্প পুলিশ, কোনাবাড়ী থানা পুলিশসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনের পর দিন শ্রম দিয়েও ঈদ মৌসুমে বকেয়া বেতনের দাবিতে রাস্তায়!

আপডেট সময় :