ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

দু’দিনের সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমীর

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৪৭৯ বার পড়া হয়েছে

কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি : সংগ্রহ

দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (২২ এপ্রিল) দুদিনের ঢাকা সফরে আসছেন কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি। তাঁকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ঢাকা। কূটনৈতিক একটি সূত্রে এসব তথ্য জানা গেছে। বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে ঢাকা সফরে আসছেন শেখ তামিম বিন হামাদ আল থানি।

২০০৫ সালে তৎকালীন আমীর হামাদ বিন খলিফা আল থানি (বর্তমান আশীরের পিতা) বাংলাদেশ সফর করেছিলেন। দুই দশকে পরিবর্তিত বাংলাদেশে কাতারের শীর্ষ নেতৃত্বের এটাই প্রথম সফর।

সূত্রের খবর, বাংলাদেশ থেকে কাতারে জনশক্তি রপ্তানি, ধর্মীয় বিষয়ে সহযোগিতা, বন্দর ব্যবস্থাপনায় কাতারের প্রতিষ্ঠান মাওয়ানির যুক্ততা, উচ্চশিক্ষায় সহযোগিতা ও কূটনীতিকদের প্রশিক্ষণসহ ১০-১২টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। তা এখনো চূড়ান্ত হয়নি।

গত ১৫ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ে প্রতিনিধি দল কয়েক দফা সফর করেন। বাংলাদেশের বর্তমান নেতৃত্বের সঙ্গে কাতারের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠতা রয়েছে।

কূটনৈতিক সূত্রের খবর, গত বছরের মার্চে কাতারের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতায় একটি সমঝোতা স্মারক সই করেছে। যদিও এখনো কার্যকর হয়নি। আমীরের সফরে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় স্থান পেতে পারে।

সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার কথা রয়েছে। এ মুহূর্তে কাতারের নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি সমঝোতা স্মারক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দু’দিনের সফরে সোমবার ঢাকা আসছেন কাতারের আমীর

আপডেট সময় :