ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

মারাত্মক পুষ্টিহীনতায় ১ লাখ ৩০ হাজার শিশু

দুর্ভিক্ষের সর্বোচ্চ পর্যায়ে গাজা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ১৩৬৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা সিটি ও এর আশপাশের এলাকায় এখন চরম দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অপুষ্টি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)।
জাতিসংঘ সমর্থিত এ সংস্থা গাজার অবস্থা সর্বোচ্চ ধাপ ফেজ-৫-এ উন্নীত করেছে। এ স্তরের অর্থ হলো দুর্ভিক্ষ ও মৃত্যু। আইপিসি বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে শেষ নাগাদ এই দুর্ভিক্ষের স্তর বিস্তৃত হতে পারে মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণের খান ইউনিস এলাকাতেও।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে গাজা জুড়ে ৫ লাখেরও বেশি মানুষ ফেজ-৫ বা দুর্ভিক্ষ পরিস্থিতিতে রয়েছে। এছাড়া আরও প্রায় ১০ লাখ ৭০ হাজার মানুষ (গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ) ফেজ-৪ অর্থাৎ ‘জরুরি’ অবস্থায় আছেন। আর ৩ লাখ ৯৬ হাজার মানুষ (২০ শতাংশ) ফেজ-৩ অর্থাৎ ‘সঙ্কট’ পরিস্থিতির মধ্যে রয়েছেন।
এদিকে আইপিসির এই রিপোর্টকে মিথ্যা ও বানোয়াট বলছে ইসরাইল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। এই প্রতিবেদন হামাসের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আইপিসি আরও জানিয়েছে, গাজায় পাঁচ বছরের নিচে অন্তত ১ লাখ ৩২ হাজার শিশু আগামী জুন পর্যন্ত তীব্র অপুষ্টিতে ভুগবে। এটি চলতি মে মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। সংস্থাটির প্রতিবেদনে আরও বলা হয়েছে, এদের মধ্যে প্রায় ৪১ হাজার শিশুর অবস্থা গুরুতর, যাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু শিশুই নয়, প্রায় ৫৫ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছেন এবং তাদের জরুরি পুষ্টি সহায়তা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মারাত্মক পুষ্টিহীনতায় ১ লাখ ৩০ হাজার শিশু

দুর্ভিক্ষের সর্বোচ্চ পর্যায়ে গাজা

আপডেট সময় :