দেওয়ানগঞ্জ সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
- আপডেট সময় : ১৫৮ বার পড়া হয়েছে
৮ জুলাই মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া গ্রামে জামালপুর রৌমারী সড়ক পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাবিবা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।৮ জুলাই মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের জামালপুর – রৌমারী সড়কের বাঘারচর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।হাবিবা বাঘারচর সরকারপাড়া গ্রামে হামিদুর রহমানের মেয়ে ও স্থানীয় নুরানী মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।
স্থানীয়রা জানান-মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে মায়ের সাথে বাড়ির পাশে ক্ষেতে সবজি আনতে যায় হাবিবা। বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গেলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


















