ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

দেওয়ানগঞ্জে পানিবন্দী ১৫০ পরিবার পেল শুকনো খাবার

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের বেপারি পাড়া এলাকায় পানিবন্দী ও অসহায় ১৫০টি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্তদের হাতে খাদ্যের প্যাকেট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের মাধ্যমে প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জীবনমানের উন্নয়ন ঘটানো হবে। প্রতিমন্ত্রী বলেন নদী ভাঙন রোধসহ এলাকার সার্বিক উন্নয়নে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়নে স্থানীয় বাসিন্দাদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু বক্তব্য রাখেন। আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম লাবলু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন, দেওয়ানগঞ্জ কামিল স্নাতকোত্তর মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি তৌফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি সাদেক আক্তার নেওয়াজি টফি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেওয়ানগঞ্জে পানিবন্দী ১৫০ পরিবার পেল শুকনো খাবার

আপডেট সময় :