ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ধামরাইয়ে পুকুর থেকে লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট সময় : ৩০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় ৮ টার দিকে উপজেলা পরিষদের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েতপাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। জিতেন্দ্র সরকার পৌরশহরের একটি প্রিন্টার কারখানায় চাকরি করেন।
নিহতের ছেলে অজয় সরকার জানান, সকালে তার বাবা অফিসে চলে যাওয়ার পর তার মা তাকে ঘরে রেখে হাঁটতে বের হন। ঘুম থেকে উঠে তিনি দেখেন বাইরে থেকে দরজা বন্ধ করা ছিল। তার মা প্রতিদিনই সকালে হাঁটতে বের হতেন। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন বলেও জানান তিনি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, উপজেলা পরিষদ পুকুরে একজন মহিলা পানিতে পড়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। তবে তখন তিনি মারা গেছেন বলে নিশ্চিত হওয়ায় মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে উপজেলা পরিষদ চত্বরে মন্দিরে পূজা শেষে পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ধামরাইয়ে পুকুর থেকে লাশ উদ্ধার

আপডেট সময় :