ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

নওগাঁ শহরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোমবার (৬ অক্টোবর ২০২৫) নওগাঁ শহরের থানার মোড়, সি অফিস বাজার, রমজানের মোড়, বালুডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার, উকিলপাড়া, কাজীরমোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন নওগাঁ সদর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী রাজনীতিবিদ ও সমাজসেবক মো. মাসুদ হাসান তুহিন।
“সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন। এসময় তিনি লিফলেটের মাধ্যমে জনগণকে প্রতিটি দফার মূল বক্তব্য অবহিত করেন এবং কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।
মাসুদ হাসান তুহিন বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি সুস্পষ্ট উন্নয়ন রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়ন হলে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার রাজনীতি মানুষের জন্য, বিভেদ নয় ঐক্যের। জনগণের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”
গণসংযোগে অংশ নেওয়া ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, মানুষের কাছে গিয়ে সত্য তুলে ধরা এবং রাজনৈতিক অঙ্গীকারের কথা জানানো জনগণের আস্থা অর্জনের পথকে সুদৃঢ় করে।
লিফলেট বিতরণ ও গণসংযোগে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নওগাঁ শহরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

আপডেট সময় :