নকলা-নালিতাবাড়ী আসনে নির্বাচনী পথসভা
- আপডেট সময় : ১০৩ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নীবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নন্নী ইউপি ভবন কমপ্লেক্স চত্বরে সভায় নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ কামরুল ইসলামের উপস্থাপনায় নন্নী ইউনিয়ন শাখার উপদেষ্টা আলী হোসেনের সভাপতিত্বে,এতে বক্তব্য রাখেন,উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনসার উল্লাহ,নন্নী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাকিম আব্দুর রব প্রমুখ।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর-২(নকলা-নালিতাবাড়ী) আসনে চরমোনাই পীরের নেতত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাত পাখা প্রতিকের এমপি প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।
এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপজেলা কমিটির অর্থ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম। নন্নী ইউনিয়ন শাখা কমিটির আয়োজনে নির্বাচনী সভায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


















