নবনির্বাচিত এমপির বিরুদ্ধে অবৈধ ভাবে মাটি উত্তোলনের অভিযোগ
- আপডেট সময় : ৫৩ বার পড়া হয়েছে
১৪৭ময়মনসিংহের -২ (ফুলপুর) তারাকান্দা আসনের এমপি মুহাম্মদুল্লাহ’র বিরুদ্ধে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে জায়গা ভরাটের অভিযোগ উঠেছে।
জানা গেছে,ফুলপুর উপজেলায় রহিমগঞ্জ ইউনিয়নে বাশুয়াকবিরপুর মাদ্রাসার সংলগ্ন এমপি মুফতি মুহাম্মদুল্লহ্ উনার নিজ জমি আবাধি ফসলি জমি থেকে ড্রেজারের মাধ্যমে ভালো উত্তোলন করে ভরাট করছেন। সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে বালু উত্তোলনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। বিভিন্ন মিডিয়ায় ও ফেইসবুক এর মাধ্যমে সমালোচনায় মেরে উঠেছে ফুলপুর তারাকান্দা।
উক্ত বিষয় নিয়ে, তারাকান্দা উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার সোবান একটি ব্রিফিং এর মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক, এমপির নিজ জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কার্যক্রম অব্যাহত রাখায় আশেপাশে ভূমি মালিকদের ফসলি জমির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে ফুলপুর সহকারী কমিশনার(ভূমি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে এমপি মুফতি মুহাম্মদুল্লহ্ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ইউএনওর সাথে কথা বলে বালু উত্তোলন বন্ধ রেখেছি।
এমপি মুহাম্মদুল্লাহ’র বিরুদ্ধে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে জায়গা ভরাটের অভিযোগে তারাকান্দা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন।



















