সংবাদ শিরোনাম ::
নবীনগরে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
- আপডেট সময় : ৩৩ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নবীনগরের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ‘স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে’ ফেসবুক গ্রুপ।
শনিবার নবীনগর পৌর শহরের মহিলা কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান। নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রুপ পরিচালক কাইয়ুম খান।
প্রধান অতিথি মোহাম্মদ হোসেন শান্তি বলেন, “তরুণদের মানবিক উদ্যোগ সমাজের জন্য ইতিবাচক উদাহরণ। অসহায়দের পাশে সবাইকে এগিয়ে আসা উচিত।”
সংগঠনের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও সভাপতি মেহেদি হাসান জানান, “ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।




















