ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নবীনগরে  মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

গণমুক্তি ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ৩৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে টিকটক করতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে মোঃ রাফি (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নবীনগর টু রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের এপ্রোচে এই দূর্ঘটনা ঘটে। নিহত রাফি উপজেলার পৌর সভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া মোঃ সামসু মিয়ার ছেলে। সে নবীনগর সরকারি কলেজের ছাত্র।

নিহতের প্রতিবেশী মোঃ জামাল মিয়া তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল দুপুরে নবীনগর টু রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের এপ্রোচে ধাক্কা লেগে গুরতর আহত হন রাফি।

তাকে উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, এই বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। বিষয়টি খোঁজ নিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে  মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট সময় :