ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

নরসিংদীতে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে মতবিনিয়ম সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে তেল, গ্যাস ও জ্বালানি নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার ৩১ মার্চ সকালে নরসিংদী জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শিউলী রহমান তিন্নি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আশিকুর রহমান, নরসিংদী ডিজিএফআই এর সহকারী পরিচালক মো: ইউনুছ আলী, র‌্যাব-১১ এর সিপিএসসি নরসিংদীর উপসহকারী পরিচালক (ডিএডি) আবু বক্কর মোহাম্মদ হেলাল, নরসিংদী সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এম.এ আউয়াল ও নরসিংদী জেলা পেট্রোলপাম্প এসোসিয়েশনের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার ৬টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভ‚মি এর সাথে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ভার্চুয়ালিযুক্ত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে দিক নির্দেশনা প্রদান করেন। পরে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় যে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ তাদের নিজ নিজ এলাকায় স্থাপিত প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারী কর্মকতাকে ট্যাগ অফিসার নিয়ে নিয়োজিত থাকবেন। এছাড়া ফুয়েল কার্ড এর মাধ্যমে মোটরসাইকেলে তিনশত টাকার তেল সরবরাহ করা হবে। হেলমেট এবং গাড়ীর লাইসেন্স না থাকলে তাকে তেল দেওয়া হবেনা। প্রতিটি পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। কোন পাম্প মালিক অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করলে তার লাইসেন্স বাতিল করা হবে। অপরদিকে রোড পারমিট ছাড়া নরসিংদী জেলায় কোন গাড়ী প্রবেশ করতে পারবে না বলে সিদ্ধান্ত গৃহিত হয়। আর এ সকল তদারকি করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত সর্বক্ষণ নিয়োজিত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে মতবিনিয়ম সভা

আপডেট সময় :