ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালটসহ ভোটের উপকরণ Logo সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর প্রস্তুতি ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থানে আনসার-ভিডিপি Logo নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম Logo কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধে, আহত-৭ Logo শাল্লায় জালিয়াতি করে জলমহাল দখল চেষ্টার অভিযোগ Logo বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী Logo মাগুরায় দুই আসনে ৭ দলের ১১ প্রার্থী Logo ২য় পদ্মা সেতু ও নদী শাসন ইসু প্রভাব ফেলবে গোয়ালন্দের ভোটের হিসেবে Logo ‘এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই’ Logo পেঁয়াজের সাদা ফুলে নিয়ে স্বপ্ন দেখছেন গোয়ালন্দের চাষিরা

নাটোরে নবম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ৫৮৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে মো. হিমেল (১৫) নামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টা নাগাদ উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের ভবনের পেছন থেকে হিমেলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে দুই বন্ধুসহ চারজনকে আটক করেছে পুলিশ।

পরিবার সূত্রে খবর, ঘটনার দিন বিকেলে বন্ধুদের সঙ্গে ইফতারের কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ইফতারের পর থেকে হিমেলের মুঠোফোন বন্ধ ছিলো। খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় খবর দেয়া হয়।

পুলিশ তার মুঠোফোন ট্র্যাকিং করে সর্বশেষ তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগের তথ্য পায়। পুলিশ বন্ধুসহ অপর এক বন্ধুকে আটকের পর জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ গভীর রাতে পিপরুল ইউনিয়ন পরিষদের পুরোনো ভবনের পেছনে ভুট্টা ক্ষেত থেকে হিমেলের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মৃত হিমেলের ৪জন বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পিতা ফারুক বলেন, কি কারণে হিমেলকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তা জানা নেই।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান বলেন, রাতে আটক দুই বন্ধুর দেখানো মতে হিমেলের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পাঠানো হয়েছে। কী কারণে হিমেলকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত নয় পুলিশ।

হিমেল উপজেলার পিপরুল গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের ছেলে এবং পিপরুল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাটোরে নবম শ্রেণির ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় :