নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সভা
- আপডেট সময় : ৫০ বার পড়া হয়েছে
নাটোরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
গতকাল মঙ্গলবার ৩ মার্চ বিকেলে মেডা সোসাইটির হলরুমে, নিডা সোসাইটি এবং জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর আয়োজনে, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ঢাকা এর সহযোগিতায়, নির্বাহী পরিচালক অনির্বাণ ও কনভেনার এইচআরডি এন প্রভাতী রানী বসাক এর সভাপতিত্বে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর ত্রৈমাসিক সভা করা হয়েছে।
নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি এর সার্বিক পরিচালনায় ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষা স্বাস্থ্য সিভিল সার্জন অফিস কর্মকর্তা শফিকুল ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সমাজসেবা অফিসার মোঃ পিয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বয়কারী এম এস এফ ঢাকা টিপু সুলতান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মঞ্জুয়ারা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এম কে কলেজ সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো- কনভেনার অ্যাড খগেন্দ্রনাথ রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আব্বাস আলী। ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন লাস্টার নির্বাহী পরিচালক আন্জুমান্ড বানু, নিডা সোসাইটি প্রোগ্রাম অফিসার মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক কামাল মৃধা, শিক্ষক বিভাষ চন্দ্র, মহিলা পরিষদ নেত্রী শ্যামা বসাক, আদিবাসী নরেশ উড়াও সহ আরো অনেকেই। ত্রৈমাসিক আলোচনাসভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশা নারী পুরুষ। বক্তাগণেরা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কএর উপরে আলোচনা করেন।



















