নালিতাবাড়ীতে মতবিনিময় সভা
- আপডেট সময় : ২৫২ বার পড়া হয়েছে
শেরপুরের নালিতাবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শন সহ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ নং নালিতাবাড়ী ইউনিয়নের আয়োজনে গত বুধবার সন্ধ্যায় মরাখালী এলাকায় বিনা বাজারে গ্রাম আদালত অধিকতর কার্যকর করার লক্ষে ইউনিয়নের অনগ্রসরমান জনগোষ্ঠীকে কার্যক্রম সম্পর্কে অবহিত করানো। গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারনা এবং গ্রাম আদালতের সুবিধা জানানো বিষয়ে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন তৃতীয় পর্যায়ে উপজেলা সমন্বয়কারী কে এম জাকারিয়ার তত্বাবধানে মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামানের উপস্থিতিতে মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শন অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সহ এলাকার জনগন উপস্থিত ছিলেন।
অপরদিকে ৪ ডিসেম্বর রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে মঞ্জুরুল আল মামুনের উপস্থিতি ইউনিয়নের অনগ্রসরমান জনগোষ্ঠীকে কার্যক্রম সম্পর্কে অবহিত করানো। গ্রাম আদালত সম্পর্কে সাধারণ ধারনা এবং গ্রাম আদালতের সুবিধা জানানো বিষয়ে মতবিনিময় সভা ও ভিডিও শো প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ।













