নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫
- আপডেট সময় : ৭৭ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভ্যান, ভুটভুটি ও স্টিয়ারিং এর ত্রিমুখী সংঘর্ষে এক নারী নিহত। শিশুসহ আরো ৫ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯.৪৫টার সময় উপজেলার পাড়ইল ইউনিয়নের জিনারপুর মোড়ে ভ্যান যোগে ৬/৭জন যাত্রী নিয়ামতপুরে আসার পথে মোড়ে দাড়িয়ে ছিল। গাংগোরের দিক থেকে একটি ষ্টিয়ারিং বেপরোয়াভাবে একটি ভুটভুটিকে ধাক্কা দিলে ভুটভুটি ভ্যানগাড়ীর উপর আছড়ে পড়ে। ভ্যানগাড়ীতে থাকা যাত্রীরা রাস্তার উপর ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয়রা তাদের নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজন নারীকে মৃত ঘোষনা করেন। প্রাথমিকভাবে নিহত নারীর কোন পরিচয় পাওয়া না গেলেও পরে জানা যায়। নিহত নারী উপজেলার পাড়ইল ইউনিঢনের উমরইল গ্রামের হারুন-অর-রশিদের স্ত্রী ও খোদা বক্স এর মেয়ে নুরেছা (৩৮)। আহত ৫ জনের পরিচয় এ রির্পোট লিখা পর্যন্ত জানা যায় নাই।
আহত ৫ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ফয়সাল নাহিদ পবিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ পেয়ে সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম হাসপাতাল পরিদর্শন করেন এবং আহতদের দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন নারী মারা গেছে। মৃত ব্যক্তির সুরতহাল করে তার আত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের এখন পর্যন্ত পরিচয় জানা যায়নি। আহতদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।



















