ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

নূরালাপুর ইউপি চেয়ারম্যান পদে আরিফ হোসেনকে পুনর্বহালের নির্দেশ

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ২৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেনকে পুনর্বহাল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আদেশ প্রদান করেছে হাইকোর্ট বিভাগ। আজ ১১ মার্চ ২০২৬ তারিখে এ নির্দেশনা প্রদান করে।
রায়ের সংক্ষিপ্ত তথ্যে জানা যায় যে, মোঃ আরিফ হোসেন ২০২৩ সালে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত। এরপর গত ২৯ মার্চ ২০২৩ তারিখ থেকে তিনি নিয়মিতভাবে তাঁর দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু হঠাৎ করে গত ২৮ জুলাই ২০২৫ তারিখে কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) প্রদান না করে এবং আইনানুগভাবে সাময়িক বরখাস্ত (Suspension) না করেই তার ক্ষমতা কেড়ে নিয়ে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার (Upazila Implementation Officer) নিকট ন্যস্ত করা হয়।
উক্ত আদেশকে বেআইনি, ক্ষমতার অপব্যবহার ও আইনবহির্ভূত দাবি করে মোঃ আরিফ হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করেন। উক্ত রিট মামলায় মোঃ আরিফ হোসেনের পক্ষে শুনানি পরিচালনা করেন ব্যারিস্টার মনির হোসেন।
হাইকোর্ট বিভাগ শুনানি শেষে আজ ১১ মার্চ ২০২৬ তারিখে একটি রুল জারি করেন এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান সংক্রান্ত আদেশের কার্যকারিতা স্থগিত (Stay) করেন।
একই সাথে বিজ্ঞ আদালত সংশ্লিষ্ট বিবাদীগণকে মোঃ আরিফ হোসেনকে নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল করার নির্দেশনা প্রদান করেন।
এই আদেশের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থায় আইনের শাসন ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মত প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নূরালাপুর ইউপি চেয়ারম্যান পদে আরিফ হোসেনকে পুনর্বহালের নির্দেশ

আপডেট সময় :