ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নেছারাবাদে সার বিক্রেতাদের মানববন্ধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ৭২ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি:ও লাইসেন্স ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার নেছারাবাদ উপজেলা চত্বরে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, নেছারাবাদ উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে সার নীতিমালা সংশোধনের দাবি জানান।
বক্তারা বলেন,বর্তমান সার নীতিমালা খুচরা সার বিক্রেতাদের স্বার্থের পরিপন্থী। সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা, টি:ও লাইসেন্সের জটিলতা দূর করা এবং নতুন নীতিমালা বাস্তবসম্মতভাবে সংশোধন করা সময়ের দাবি। তারা আরো বলেন, সার বিতরণ ব্যবস্থায় খুচরা সার বিক্রেতারাই মাঠ পর্যায়ে কৃষকদের সেবা দিয়ে আসছেন—তাই তাদের স্বীকৃতি ও অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, সরকার তাদের যুক্তিসঙ্গত দাবি বিবেচনায় নিয়ে শিগগিরই নীতিমালা সংশোধন করবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে সার বিক্রেতাদের মানববন্ধন

আপডেট সময় :