ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

নেতাকর্মীদের কারাগারে পাঠানোর ঘটনায় ফখরুলের উদ্বেগ

গণমুক্তি রিপোর্ট
  • আপডেট সময় : ৬১৬ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার হাজারীবাগ ও বংশাল থানা বিএনপি অংগঠনের ২১ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, দুই থানার মামলায় এসব নেতাকর্মীদের জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ৭ জানুয়ারি আওয়ামী লীগ ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার নামে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম, অত্যাচার চালাচ্ছে।

দেশের মানুষ নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতিতে যখন দিশেহারা তখন দখলদার আওয়ামী সরকার বিএনপিসহ বিরোধী দলের শীর্ষ নেতাদের নতুন মিথ্যা মামলায় আটকসহ আদালতকে দিয়ে সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেতাকর্মীদের কারাগারে পাঠানোর ঘটনায় ফখরুলের উদ্বেগ

আপডেট সময় :