পাওনা টাকা চাইতে গেলে যুবককে পিটিয়ে আহত
- আপডেট সময় : ৪৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ভূগলী গ্রামে পাওনা টাকা চাইতে গেলে যুবককে পিটিয়ে আহত
জানা গেছে ,ময়মনসিংহের তারাকান্দা উপজেলা এ ঘটনা ঘটে উসমান গণি তারাকান্দা থানায় অভিযোগ দায়ের করিয়াছেন , ১। আইনুল হক (৩৫), পিতা- আব্দুর রশিদ, ২। মফিল উদ্দিন (৬০), ৩। আব্দুর রশিদ (৬৫), উভয় পিতা- মৃত আছমত আলী, ৪। খায়রুল ইসলাম (২৫), পিতা- মফিল উদ্দিন, সর্ব সাং-ভূগলী, তারাকান্দা ইউপি, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহগণ দের বিরুদ্ধে অত্যান্ত খারাপ প্রকৃতির লোক। আমার পুত্র জসিম উদ্দিন ১নং বিবাদীর নিকট ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা পায়। ১নং বিবাদী টাকা পরিশোধের জন্য একাধিকবার তারিখ দিয়েও টাকা পরিশোধ করে নাই। ইং-০১/০৩/২০২৬ তারিখ, রোজ- রবিবার, রাত আনুমানিক-৮.০০ ঘটিকায় আমার পুত্র জসিম উদ্দিন ১নং বিবাদীর বাড়ীতে গিয়ে পাওনা টাকা চাইলে সকল বিবাদীরা পরস্পর যোগসাজসে টাকা দেওয়ার কথা বলে জনৈক আবুল কাশেম মাস্টার সাহেবের বাড়ীর পিছনে জঙ্গলের কাছে নিয়া যায়। এক পর্যায়ে ২নং বিবাদী মফিল উদ্দিনের হুকুমে ১নং বিবাদী আইনুল তার হাতে থাকা ধারালো দা দিয়া আমার পুত্রের মাথায় কোপ মারিয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম করে হত্যার চেষ্টা করে। আমার পুত্রের ডাকচিৎকার শুনিয়া স্বাক্ষী-১। মোঃ জাহাঙ্গীর আলম (৩২), পিতা- মৃত বাজিত আলী, ২। মোঃ আবু বক্কর ছিদ্দিক (৪০), পিতা- মৃত আহাম্মদ আলী, ৩। মোঃ শামীম মিয়া (৩৬), পিতা- মোঃ আব্দুছ ছাত্তার, সর্ব সাং- ভূগলী, ৪। মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা- মৃত সুরুজ আলী, সাং- ভূগলী, তারাকান্দা ইউপি, থানা- তারাকান্দা, জেলা-ময়মনসিংহসহ আরও অনেকেই আগাইয়া আসিয়া বিবাদীদের কবল থেকে জখমী জসিম উদ্দিনকে উদ্ধার করিয়া ব্যাটারিচালিত অটো ইজি বাইক গাড়ীযোগে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাহাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জখমী জসিম উদ্দিন উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাহার শারিরীক অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।


















