পাটকেলঘাটায় অস্ত্র দিয়ে জখম করে ছিনতাই
- আপডেট সময় : ৬৪ বার পড়া হয়েছে
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা শাঁকদহ ব্রিজ নামক স্থানে গতকাল শনিবার রাত ৮টার দিকে ৪/৫ জনের ছিনতাইকারী দল এক মটরসাইকেল আরোহীকে গতিরোধ করে অস্ত্র দিয়ে জখম করে ০২ লক্ষ টাকা, মটরসাইকেল ও ২টি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, যশোর জেলার কেশবপুর থানার বগা গ্রামের আব্দুস সবুর গাজীর ছেলে আরিফুল ইসলাম শিশির (২৯) সে দীর্ঘদিন ধরে আকিজ কোম্পানীতে চাকরি করে। শনিবার রাত ৮টার দিকে ২ লক্ষ টাকা নিয়ে সাতক্ষীরায় কোম্পানীর এজেন্টের নিকট জমা দিতে যাচ্ছিল। পতিমধ্যে শাঁকদহ ব্রিজ মোড়ে পৌছাইলে ছিনতাইকারী দল তার মটরসাইকেলের গতিরোধ করে তার কাছে থাকা ২ লক্ষ টাকা, মটরসাইকেল ও ২টি মোবাইল ছিনিয়ে নেয়। ঐ সময় আরিফ ছিনতাইকারীদের কাছ থেকে টাকা ও মটরসাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করলে তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে আরিফের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে তাকে ফেলে রেখে যায়। পথচারীরা তাকে জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পাটকেলঘাটার একটি ক্লিনিকে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবির এর নিকট জানতে চাইলে বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেবো।



















