পাটকেলঘাটায় সরকারি রাস্তার কাজে বাঁধা, থানায় অভিযোগ
- আপডেট সময় : ২৮ বার পড়া হয়েছে
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বড় কাশিপুর গ্রামের সরকারি রাস্তার প্রকল্পের কাজে বাঁধা ও মারপিঠের ঘটনা ঘটে। এঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গ্রামবাসী একত্রে থানায় লিখিত অভিযোগ করেছে।
জানাগেছে, গত শনিবার বেলা ৩টার দিকে বড় কাশিপুর গ্রামের উত্তর পাড়ায় স্কেবেটর মেশিন দ্বারা কাঁচা রাস্তার মাটি কাটতে যাওয়ার পথে ঐ গ্রামের বিলাত আলীর ছেলে লুৎফার শেখ সরকারি রাস্তার উপর সিমানা বেড়া দেয়। স্কেবেটর গাড়ির ধাক্কায় বেড়া ভেঙ্গে যাওয়ায় স্থানীয় মেম্বারের লোকজনের সাথে লুৎফার শেখের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মৃত বিলাতের ছেলে লুৎফার (৫৫), মিনাজ (৬০), লুৎফারের ছেলে দিদার (২৮), খায়রুল (২৫), আখিরুল (২২) মিলে লাটি শোটা নিয়ে একই গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে শিমুল, মৃত শেখ আব্দুর রহিমের ছেলে বিল্লাল ও শাহেব আলীর ছেলে বুলবুলকে ব্যাপকভাবে সন্ত্রাসী কায়দায় মারধর করে। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে জনগন আসতে দেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আছির উদ্দীন বলেন, আমার ওয়ার্ডের প্রকল্পের কাজে বাঁধা দেওয়ায় আমি প্রশাসনকে জানিয়েছে। এদের উপর্যুক্ত শাস্তি চাই। এদিকে গ্রামবাসী মিলে গত সোমবার পাটকেলঘাটা থানায় লুৎফার সহ ৭/৮ জনের নামে একটি অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লুৎফুল কবির এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে দোষ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















