ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বাগমারায় এলজিইডির কাজে নিম্নমানের অভিযোগ, তথ্য দিতে অনীহা প্রকৌশলীর Logo কক্সবাজারে মায়ের সঙ্গে কারাগারে ছয় বছরের শিশু Logo নেছারাবাদে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগের অভিযান Logo গোপালগঞ্জে মাদকবিরোধী অভিযান, মাদকসহ আটক ১ Logo ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতির অভিযোগ Logo সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড Logo মনোনয়ন কিনতে গিয়ে লাঞ্ছিত প্রার্থীরা Logo পলিক্রস পেঁয়াজে কৃষকের নতুন স্বপ্ন, বদলাচ্ছে আয়ের হিসাব Logo ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে দোষীদের গ্রেপ্তার দাবি Logo লাইসেন্স নেই, অধিক মূল্যে জ্বালানি বিক্রি করায় জরিমানা

পাটকেলঘাটার দুধ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে

এস.এম মজনু, পাটকেলঘাটা (সাতক্ষীরা)
  • আপডেট সময় : ১০৭ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জমিদার আমল থেকে ইতিহাসের কালের সাক্ষী হিসেবে দুধের হাট পাটকেলঘাটা খলিষখালী বাজার। এলাকার ১৫ থেকে ২০টি গ্রাম পাড়া গা থেকে পুরুষ/মহিলারা মিলে দুধ বিক্রয় করতে আসে দলবেধে। দেশি গাভি গরু থেকে ২/৩ কেজি, ফ্রিজিয়ান ও অস্ট্রেলিয়ান গাভি দুধ দেয় ১৫/২০ কেজির মত। এই দুধ বিক্রয় করে খলিষখালী সহ আশপাশের অনেক অসহায় পরিবার সাবলম্বী হয়েছে।
দূর দুরান্ত থেকে দুধ ক্রয় করিতে বেপারিরা ও ঘোষ মশায়রা ছুটে আশে খলিষখালীর বাজারে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুধ বাজার বেচা কেনা শুরু হয়। ১৫ বছরের বালক বালিকারা সহ বাড়ীর গৃহবধু ও পুরুষরা সবাই মিলে জগে, পুরানো মাটির কলসে, প্লাস্টিকের বালতিতে করে একে একে জড় হতে থাকে দুধ বাজারে। ২শত বছর পূর্ব থেকে দুধ বাজার নামে পরিচিত খলিষখালীর বাজার বটতলা নামক স্থান। দূর-দূরান্ত সহ এলাকার কারও কোন অনুষ্ঠানে দুধের প্রয়োজন হলে ছুটে যাই খলিষখালী দুধ বাজারে। এই বাজার থেকে স্বল্প মূল্যে দুধ ক্রয় করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলার কারখানায় পাঠিয়ে থাকেন। এছাড়া এখান থেকে দুধের তৈরী মিষ্টি যেমন: সন্দেশ, দই, চমচম, দানাদার, ছানার জিলাপী, রাজভোগ, পেড়া সন্দেশ সহ বিভিন্ন মিষ্টি এলাকার কারিগররা তৈরী করে সরবরাহ করে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, যশোর, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ এদিকে দক্ষিন অঞ্চল পাইকগাছা, কপিলমুনি, আশাশুনি, শ্যামনগর, কালিকঞ্জ সহ অত্র এলাকায় সরবরাহ হয়। এ বিষয়ে শ্যামল ঘোষ নামক এক দুধ ব্যবসায়ীর কাছে জানতে চাইলে উত্তরে বলেন, আমি এই খলিষখালী বাজার থেকে দুধ কিনে ৩০ বছর যাবত দুধ বিক্রয় করে আমার পরিবারের স্বচ্ছলতা পেয়েছি। এক সময় ১০টাকা সেরে দুধ কিনতাম এখন সেই দুধ কিনতে হয় ৫৫-৬০ টাকা দরে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাটকেলঘাটার দুধ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে

আপডেট সময় :