ফরিদপুরে দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ১৪৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে সচেতন নাগরিক কমিটি সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাব এর সামনে মানববন্ধন , আলোচনা সভা ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সনাকের সভাপতি এডভোকেট শিপ্রা রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন , সহ-সভাপতি সাংবাদিক পান্না বালা সনাক সদস্য রেজাউল করিম, অনুষ্ঠান উপস্থাপনা করেন ইয়েস আহবায়ক রিসালাতুন্নাহার। অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করেন শিপ্রা গোস্বামী গোবিন্দ বাগচী ও মৌমিতা হালদার এ সময় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। বক্তারা বলেন দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে পদে পদে বাঁধাগ্রস্থ করে, দেশের উন্নয়ন অগ্রযাত্রা কে বাধাগ্রস্থ করে।
আর তাই দুর্নীতি প্রতিরোধ করতে হবে। একই সাথে দুর্নীতিগ্রস্থ ব্যক্তিকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
অনুষ্ঠানে পরবর্তী পর্বে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন এলাকার এসিটি সদস্য বৃন্দ অংশগ্রহণ করেন।













