ফরিদপুরে বিএনপির দোয়া মাহফিল
- আপডেট সময় : ৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ড্যাব) ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ।
ফরিদপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আনিসুর রহমান হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার আহবায়ক ডা: সৈয়দ আসিফ উল আলম
, যুগ্ন আহবায়ক ডাক্তার সৈয়দ ওবায়দুর রহমান, যুগ্ন আহবায়ক ডাঃ ফজলুল হক শোভন, শিক্ষক সমিতির সেক্রেটারি ডাঃ সানিয়াত জাহান উদয়, ডাঃ মৃধা মোহাম্মদ শাহিনুজ্জামান । অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, ড্যাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখার সদস্য সচিব, ডাঃ মোঃ মিজানুর রহমান , এ সময় আরো উপস্থিত ছিলেন ডাঃ মোঃ কামাল উদ্দিন আহমেদ, ডাঃ মোঃ হারুনুর রশিদ মতিন, ডাঃ নাজিবুল হাসান তালুকদার, ডাঃ ফজলুর রহমান, ডাক্তার বদরুদ্দজামান সম্রাট, ডাক্তার ওমর আলী, মইনুদ্দিন সেতুসহ সহকারী রেজিস্টার ও রেজিস্টারবৃন্দ ।
এছাড়া মেডিকেল টেকনোলজিস্ট দের পক্ষ থেকে নুরুল আমিন ও কর্মচারীদের পক্ষ থেকে জাহাঙ্গীর হোসেন ও গোলাম মোস্তফা বক্তব্য প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের নার্স কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দোয়া পরিচালনা করেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ আনিসুর রহমান হাওলাদার ।













