ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ঝিনাইদহে সংরক্ষিত নারী আসনে তহুরা  খাতুনকে ঘিরে তৃণমূলের প্রত্যাশা Logo নওগাঁর ঠাকুরমান্দার ২শ বছরের পূরনো রাজখাড়া দেবত্তোর ষ্টেটের শ্রী শ্রী জয় কালি মাতা মন্দির ভারতীয় সহকারী হাইকমিশনারের পরিদর্শন Logo সদর মডেল থানা ও রামু থানায় ১৪ ছিনতাইকারী গ্রেফতার Logo এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নুরুল আমিন চৌধুরী Logo জনভোগান্তি কমাতে প্রশাসনের জোর তৎপরতা, সচেতনতার আহ্বান Logo ‘জুলাই সনদ’ বাস্তবায়নে জাতীয় ঐকমত্যের ডাক দিলেন তানিয়া রব Logo মানিকগঞ্জে পেটে লাথি মেরে ভ্রূণ হত্যার অভিযোগ Logo তারাকান্দায় বসতবাড়ি সংলগ্ন মাটি খনন করায় বসতবাড়ি ধসে যাওয়ার শঙ্কা Logo বলাৎকারের খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে অভিযুক্ত প্রধান শিক্ষকের মামলা Logo তারাকান্দায় ফখরুদ্দিন হত্যার জেরে ধরে বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট

ফায়ার সার্ভিসে অংশীজনের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ৪৪০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অংশীজনের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রাজউক, বিজেএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ পুলিশ, উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও কর্মকর্তাসহ অন্তত ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক স্বাগত বক্তব্যে সকলকে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের অনুরোধ জানান। তিনি অংশীজনদের উদ্দেশে বলেন, ফায়ার সার্ভিস সর্বদা মানুষের সেবায় কাজ করে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সেবাকে আরও জনবান্ধব করতে সহায়ক হবে। একই সাথে তিনি সকলকে কোনো প্রশ্ন থাকলে তা জানতে চাওয়ার অনুরোধ জানান।

সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক, উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. কামাল উদ্দিন ভূঁইয়া, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জসিম উদ্দিন, উপপরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অংশীজনের মধ্যে বিজিএমইএ প্রতিনিধি, বিকিএমইএ প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন তাদের মতামত পেশ করেন। তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণসহ চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান।

পরে পরিচালক প্রশাসন ও অর্থসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন অংশীজনের প্রশ্নের জবাব দেন এবং তাদের মতামতগুলো লিপিবদ্ধ করা হয়। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফায়ার সার্ভিসে অংশীজনের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় :